1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রেঞ্জ ও বিট কর্মকর্তা কর্তৃক শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে গাছসহ চোর আটক

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৫০৫
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শায়েস্তাগঞ্জ বনায়ন রেঞ্জ পুলিশ ফাঁড়ির মাধ্যমে চুনারুঘাট উপজেলার রাইছ মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় এক গাছ চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ।

২৮ আগস্ট সকাল ১০:৩০ টায় চুনারুঘাট উপজেলার রাইস মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একদল সদস্যবৃন্দসহ টহলরত অবস্থায় হাতে নাতে অবৈধভাবে গাছ কর্তনকারী চুনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মোহাম্মদ মিনহাজ আলী মীর (৪০) কে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ১ টি কুড়াল, ১টি দা ১টি রশি জব্দ করা হয়।

অপরদিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাদির এর নেতৃত্বে একদল টহল বাহিনী বেলা ৪:৪৫ টায় আকাশমনি, গ্রামীণ বিভিন্ন প্রজাতির গোল কাঠ সহ ২টি কাঠ ভর্তি ট্রাক ও তিনজন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরতে সক্ষম হন। যথাক্রমে মোঃ সাইফুল মিয়া (৩০) পিতা মৃত গাফফার মিয়া,গ্রাম রসুলপুর, মাধবপুর, পান্না মুন্ডা (৩৫) পিতা শিবলাল মুন্ডা. সুরমা চা বাগান (রেঙ্গুটিলা) মঙ্গল মুন্ডা (৩৬) পিতা বিজয় মুন্ডা, সুরমা চা বাগান (রেঙ্গুটিলা)

পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৯২৭ সনের বন আইন সংশোধিত ২০০০ সনের ৩৩ এর `ছ’ ধারা অনুযায়ী অপরাধীকে জেল হাজতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকলে চোরি বন্ধ করার সম্ভব এলাকাবাসীর প্রত্যাশা।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/