1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আগে ভাবতাম মন্ত্রীরা নির্লজ্জ, এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন‍্যই : আসিফ আকবর

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫৫৬
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গায়ক আসিফ আকবর গানের বাইরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন। দেশ–বিদেশের বিভিন্ন ইস্যুতে জানান প্রতিবাদ, প্রতিক্রিয়াও। নিজের মতামতও দিয়ে থাকেন। আজ শনিবার সকালে নিজের ফেসবুকে অল্প কথায় রাজনৈতিক নেতাদের নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। আসিফের সেই ফেসবুক পোস্টে মানুষের মন্তব্যে এটা পরিষ্কার, মনের কথাটাই বলেছেন এই গায়ক।
নিজের ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন‍্যই।’ পোস্টে কোনো নাম উল্লেখ করেননি আসিফ। মন্তব্যের ঘরে আসিফ লিখেছেন, ‘চেয়ারের মধ‍্যে বান্দরের শলা থাকে, উপায় নাই।’ আসিফ আকবর তাঁর এমন মন্তব্য কী কারণে ফেসবুকে পোস্ট করেছেন, সে ব্যাপারে কিছুই বলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/