1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আবারও নিজের জাত চেনালেন সাকিব আল হাসান

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৬৫২
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলাদেশের অলরাউন্ডার ১০ ম্যাচ পর আজ ফিফটি পেয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে বিধ্বংসী এক ফিফটিই পেয়েছেন সাকিব। ২৬ বলেই করেছেন ৬১ রান। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা। সাকিব এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। যা তাঁর ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ২৩৪.৬১। যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৩০ ছাড়ানো ইনিংসে তাঁর সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২২২.৫৮, ২০২৩-২৪ মৌসুমের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩১ বলে ৬৯।
সাকিবের দল আজ করেছে ৪ উইকেটে ২০৪ রান। এই প্রতিবেদন লেখার সময় সেন্ট লুসিয়া কিংস ৪ ওভারেই ১ উইকেটে করেছে ৫১ রান। ১ ওভারে ৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/