1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

লক্ষ্মীপুরে কিশোরীকে তুলে নিয়ে সাতদিন আটকে রেখে ধর্ষণ করে একাধিক হিন্দু যুবক

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫২৬
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ধর্ষণের অভিযোগকারী

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে জোর করে তুলে নিয়ে সাতদিন আটকে রেখে ধর্ষণ করেছে একাধিক হিন্দু যুবক। এ ঘটনায় আদালতে মামলা হলেও অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি (২৫) ও তার সহযোগীদের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) ভুক্তভোগী তরুণীর করা মামলা আদালত থেকে রেকর্ড করেছে রায়পুর থানা পুলিশ। জানা গেছে, লক্ষ্মীপুর জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে।

‎‎ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান।

‎‎মামলার এজাহারে বলা হয়েছে, লক্ষ্মীপুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/