1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৬১৬
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগরা

মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত তাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহামাদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচাবাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি আরও বলেন, শুরুতে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে।
মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/