1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিদায়ী ম্যাচেও জোড়া গোল করলেন মেসি

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৫২৭
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
গোলের পর মেসির উদযাপন

বুয়েনস আয়ার্সে এক আবেগঘন রাতে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার মাটিতে নেমে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিলেন আটবারের ব্যালন ডি-অর জয়ী এই তারকা। এ ম্যাচটি ছিল ঘরের মাঠে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

বৃহস্পতিবার রাতে মনুমেন্তাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে সন্তানদের হাত ধরে মাঠে নামেন মেসি। গ্যালারির গর্জনে ভেসে যাচ্ছিল আকাশ, সমর্থকদের চোখেমুখে বিদায়ের আবেগ। জাতীয় সংগীতের সময় চোখের জল আটকাতে পারেননি ৩৮ বছর বয়সী অধিনায়ক।খেলার প্রথম ভাগেই গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস টাগলিয়াফিকো ও তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। তবে ৩৯তম মিনিটে গোল উৎসবে মাতলেন সমর্থকেরা। জুলিয়ান আলভারেজ বক্সে ঢুকে শট না মেরে বাড়ান বল, পাশে থাকা মেসি ঠাণ্ডা মাথায় বাম পায়ে গোল করে দেন। স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মেসি-মেসি ধ্বনি।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৬ মিনিটে নিকো গঞ্জালেসের ক্রসে হেড করে গোল করেন লাওতারো মার্টিনেজ। আর চার মিনিট পরই আবারও মেসির ম্যাজিক-থিয়াগো আলমাদার শুরু করা আক্রমণ শেষ করেন নিজস্ব দক্ষতায়। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলেও জয় নিশ্চিত হয় ৩-০ ব্যবধানে। এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।

ম্যাচ শেষে সন্তানদের বুকে জড়িয়ে বিদায়ী মুহূর্ত উপভোগ করেন মেসি। এরপর গণমাধ্যমকে বলেন, এটা আমার জন্য খুবই বিশেষ একটি ম্যাচ ছিল। কারণ ঘরের মাঠে এটিই আমার শেষ বাছাইপর্বের ম্যাচ। সামনে আরও ফ্রেন্ডলি ম্যাচ বা অন্যকিছু হলেও হতে পারে, কিন্তু এই ম্যাচটা ছিল আবেগে ভরপুর। আমার পরিবার ছিল গ্যালারিতে, আমরা সবাই একসঙ্গে উপভোগ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/