1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পারিবারিক বিরোধের জেরে জামায়াতের সভাপতি সানাউরকে পিটিয়ে হত্যা

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫০২
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামের জামায়াতের এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) গুরুতর আহত হয়েছেন। নিহত সানোয়ার হোসেন (আরিয়ান হোসেন ১ বছরের) এক সন্তানের জনক। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করা হয়েছে।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী সানোয়ার হোসেনের সঙ্গে চাচা কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে সানোয়ার পুকুরের ঘাটলায় গেলে চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন— স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন। এসময় চাচা কামাল হোসেন ও তার দুই ছেলে রাকিব-রাহাত সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে।

আহত হাসিনা বেগম অভিযোগ করে বলেন, কথায় কথায় দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা চালায়। আজ শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার ছেলে সানোয়ার ঘটনাস্থলেই মারা যায়।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, পারিবারিক দ্বন্দ্বে আমাদের সহকর্মী সানোয়ার নিহত হয়েছেন। আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/