1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

শিরোপা ধরে রাখলেন সাবালেঙ্কা

প্রতিনিধির নাম / ৯৮৪
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন এরিনা সাবালেঙ্কা। স্থানীয় সময় শনিবার টুর্নামেন্টের ফাইনালে তিনি ৬-৩ এবং ৭-৬ (৭-৩) পরাজয়ের স্বাদ উপহার দেন যুক্তরাষ্ট্রের এমান্ডা আনিসিমোভাকে।

যদিওবা চলতি বছরের প্রথম দুই গ্র্যন্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কা। এরপর উইম্বলডনের সেমিফাইনালে তিনি হেরেছিলেন এই আনিসিমোভার কাছেই। এবার সেই হারের প্রতিশোধটা যেন দারুণভাবেই নিয়ে নিলেন সাতাশ বছর বয়সী এই তারকা।
ক্যারিারের চতুর্থ  মেজর শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেন, ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।
এ বছরে আনিসিমোভাও দুটি ফাইনালে পরাজয়ের স্বাদ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এই টেনিসকন্যা এখনো মেজর কোন শিরোপা জিততে পারেননি। তবে তার প্রতি শুভকামনা জানিয়েছেন সাবালেঙ্কা, ‘আমি জানি ফাইনাল হারলে কতটা কষ্ট হয়। কিন্তু এই বেদনাদায়ক হারের পরেই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/