1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

অবশেষে আলোচিত মোহাম্মদ সেলিম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৮২১
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ধোপাখলা মোড়ের বহুল আলোচিত মাদক মামলার এজহারভুক্ত আসামিদের মধ্যে দুই নাম্বার আসামি মোহাম্মদ সেলিমকে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে কোতোয়ালি থানার পুলিশের একটি বিশেষ অভিযানে আটক করা হয়। সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানা যায়।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সেলিম শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি ওই ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ধোপাখলা মোড়কেন্দ্রিক এ মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছিল। এলাকাবাসীর দাবি, সেলিমসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চক্রের সঙ্গে যুক্ত থেকে সমাজকে বিপথগামী করছিল। তার গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানিয়েছে, সেলিমকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হতে পারে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/