1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

টাইগারদের সামনে আজ আফগান-পরীক্ষা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৬৯৯
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুদ্রার উল্টো পিঠটাও দেখেছে টাইগাররা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে বাজে পারফরম্যান্সের বদৌলতে বড় ব্যবধানে হারতে হয়েছে লিটন দাসের দলকে।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এ টুর্নামেন্টে বাংলাদেশের সুপার ফোর ভাগ্য ঝুলে গেছে যদি কিন্তুর বেড়াজালে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের সুপার ফোরে যেতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। যদিও এ ম্যাচ জিতলেও থাকবে যদি-কিন্তু-পরন্তুর হিসাব-নিকাশ।

যে সমীকরণে ঝুলে আছে বাংলাদেশের সুপার ফোর ভাগ্য:
বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিততেই হবে। হারলে কোনো সমীকরণই কাজে আসবে না। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে, তাহলে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে। সেক্ষেত্রে, বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে চলে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বড় ব্যবধানে জেতার কোনো চাপ থাকবে না।
বাংলাদেশ জিতলে এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারালে পরিস্থিতি একটু জটিল হবে। যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করে, তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন সুপার ফোরে যাওয়ার জন্য রান রেট বিবেচনা করা হবে।
বর্তমানে রান রেটে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দু’দলই বেশ ভালো অবস্থানে আছে। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, বরং আফগানিস্তানকে বড় ব্যবধানে পরাজিত করার চেষ্টা করতে হবে।
যদি বাংলাদেশ আজকের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায়, তাহলে সব আশা শেষ হয়ে যাবে। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে। শ্রীলঙ্কার পয়েন্টও ৪। পরের ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যে যে দলই জিতুক না কেন, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/