1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিসিএস-এ চাকরি নিতে পরীক্ষায় বসলো ময়মনসিংহের প্রার্থীরা

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ৬৫৬
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সারা দেশের ন্যায় ময়মনসিংহে আজ (১৯ সেপ্টেম্বর ) সকালে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট। বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের ৩০ হাজার ৩৮১জন পরীক্ষার্থীর আসন বিন্যস্ত হয়েছে সদরের ২৮টি কেন্দ্রে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, ময়মনসিংহ-সহ দেশের মোট ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠান এবং পরীক্ষা হলের সুশৃংখল পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে হলভিত্তিক হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে।

দুই ঘন্টার এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। পূর্ব নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল প্রার্থী হলে প্রবেশ করার সুযোগ থাকে। এরপর পরীক্ষার হলে প্রবেশের সকল গেইট/ফটক বন্ধ করে দেয়া হয়। তাছাড়া প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৮টায় গেইট খুলে দেওয়া হয়।

ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নটরডেম কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল (এমআইএস), মোমেনশাহী ডি.এস. কামিল (এম এ) মাদ্রাসা, মৃত্যুঞ্জয় স্কুল, মুসলিম হাই স্কুল-সহ মোট আটাশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/