1. admin@banglarrang.com : admin :
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি বুলিং থেকে অস্কার জয়, ৮০০ কোটির মালিক কেট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিকে জামায়াতের এক লাখ টাকার চেক প্রদান

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুরলক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫৯৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এক দোকানিকে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
‎
‎এর আগে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পানিওয়ালা বাজারে জয়নাল আবেদীনের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
‎
‎আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন এবং এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
‎
‎ক্ষতিগ্রস্ত দোকানীর হাতে চেক তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।
‎
‎এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর শাখার আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাসান বান্না, ১০ নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন সভাপতি জাকির হোসেন শিকদার, জামায়াত নেতা জামাল হোসাইন (প্রবাসী), আলমগীর হোসেন বিপ্লব, মাসুদ আলমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/