1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

প্রতিনিধির নাম / ৭৯৭
শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেটে বের হন তিনি।

এসময় আমির বলেন, জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দিয়ে দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি বিতাড়িত করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন। দেশ দুর্নীতি মুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।

এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আমির এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন।

এদিকে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তাকে দেখতে হাসপাতালে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/