1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে এসআই সোহেল রানার মাদকবিরোধী আরেকটি সফল অভিযান

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৮৮৬
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আজ শনিবার, ৪ অক্টোবর ২০২৫  ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া ইসলামিয়া একাডেমী রোড এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে ৮০ পিস নেশাজাতীয় মাদক দ্রব্য ইঞ্জেকশন সহ দু্ইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন  ১. মোঃ বাবুল (৪৪) এবং ২. মোহাম্মদ লিটন মিয়া (৪৫)।

উক্ত অভিযানটি পরিচালিত হয় ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেন এর নির্দেশনায়। যার নেতৃত্বে ছিলেন এসআই মোঃ সোহেল রানা এবং তার দক্ষ টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে মাদক দ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইঞ্জেকশন জাতীয় দ্রব্যগুলো স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় জনসাধারণ এই সফল অভিযানের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে আশা প্রকাশ করেছেন যে, এমন অভিযান ভবিষ্যতেও যেন অব্যাহত থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/