1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মান্দায় অসহায় পরিবারের গল্প নিয়ে নিউজ প্রচারের পর হাত বাড়ালো একদল তরুন

সজিব রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি / ৭২০
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামে বসবাসরত একটি অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংষ্কার ’। সম্প্র তি ওই পরিবারটির আর্থিক সংকটের কারণে পরিবারে মেয়ের বিয়ের খবর জানতে পেরে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

জানা যায়, পরিবারটি চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিল। এমন দুঃসময়ে সমাজের বিত্তবান এবং সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। এই খবর পাওয়ার পরপরই ‘সংষ্কার’ সংগঠনের কর্মীরা দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের জন্য চাল, মসল্যা, জিরা, আদা, মরিচ,ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হন।

সংষ্কার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু এই একবারের জন্য নয়, বরং সকল অসহায় পরিবারটির পাশে থাকার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেকোনো অসহায় পরিবারের প্রয়োজনে তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ‘সংষ্কার সেচ্ছাসেবী সংগঠন’ এর এই কার্যক্রম প্রমাণ করে যে, মানবিকতা ও সহানুভূতির হাত বাড়ালে কোনো মানুষকেই আর অসহায় থাকতে হয় না।

তাদের এই মহৎ কাজ সমাজের অন্যান্য সংগঠন এবং বিত্তবানদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।
সংগঠনের উপদেষ্টা নাজমুল হোসেন বলেন তরুনদের নিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকবে সবসময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/