1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি / ৮৩১
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মানবতার সেবায় নিবেদিত সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক এর উদ্যোগে এবং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ধুনটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম রবি।

প্রধান অতিথি ছিলেন ৮নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজানুর ইসলাম খান রেজা, রেজাউল হক দুলাল, মোঃ আব্দুল কাদের ও আব্দুল করিম মন্ডল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, কে. এম. ইকবাল কায়েস নয়ন, ও মুফতি আশেকে এলাহী শিবলী।

অনুষ্ঠানে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামিম রেজা, জনসংযোগ ও ডোনার বিষয়ক সম্পাদক আবু জর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ (জিম), অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসলাম, ও সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “রক্তদান মানবতার এক মহান দৃষ্টান্ত। একজন মানুষের দান করা এক ব্যাগ রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে—এটাই প্রকৃত মানবসেবা।”

অনুষ্ঠান শেষে স্থানীয় তরুণদের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানে আগ্রহী নতুন সদস্যদের নিবন্ধন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/