1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না : রাশেদ খান

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫৩৩
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পষিদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না। কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী লীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায় না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই। বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে। এর দায়টা শেখ হাসিনার। সুতরাং আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে, তারা হাসিনার কোনো উসকানিতে পা দিবে না। এ জন্য তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা।’

তিনি আরো লিখেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না। যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিল, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে লালন-পালন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের নির্বাচনের আগে ঠাণ্ডা করতে না পারলে, ওরা দেশকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে অসংখ্য ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/