1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৪৬৭
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নেভাতে এগিয়ে এসেছে ।

ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম জানান, আজ সন্ধ্যা ৫ টা২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে ঘটনাস্থলে মোট ২০টি ইউনিট পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। তিনি বলেন, আগুনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের শক্তি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব এবং পশ্চিম দিকে আগুনের মাত্রা যদি কমে যায় তবে পুরো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে।

এরপর খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। জানা গেছে, অগ্নিকাণ্ডে বস্তির অনেক বসতঘর ভস্মীভূত হয়েছে। তবে কতগুলো ঘর পুড়েছে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/