1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৯ম পে-স্কেল প্রদানের দাবিতে কুয়েট কর্মচারী সমিতির মানববন্ধন

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৫৮৭
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৯ম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী।

‘বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুয়েট কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ইমদাদ মোড়ল, বর্তমান সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, মো. হাসান ও মো. আসিফ গাজী। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, “সংবিধান অনুযায়ী চাকরিজীবীরা পদবি অনুযায়ী সমান সুবিধা পাওয়ার কথা থাকলেও সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১১–২০ গ্রেডের কর্মচারীরা বহুদিন ধরে বঞ্চিত।” জনপ্রশাসন সংস্কার কমিটি বেতন–বৈষম্য দূর না করে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা প্রদানের উদাহরণও তুলে ধরেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “১১–২০ গ্রেডের কর্মচারীদের দাবি পূরণে এখনো কোনো অগ্রগতি নেই। দ্রুত ৯ম পে–স্কেল ঘোষণা না করা হলে ‘১৫ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের’ ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে ‘৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত কর্মচারীদের মহাসমাবেশ’ সফল করার আহ্বান জানান নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/