1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আরিফ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৫৬৮
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গোপালগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার,-(১৮-১২-২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব হা: মাও: মো: ফারহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের নির্ধারিত স্থান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এডভোকেট মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে তিনি বিজয়ী হয়ে সংসদে ইসলামী আন্দোলনের কণ্ঠস্বর তুলে ধরবেন।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনগুলোতে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/