1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

উৎসবমুখর পরিবেশে দি গ্রীন একাডেমিয়ার বার্ষিক ফলাফল ঘোষণা

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৬০২
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি গ্রীন একাডেমিয়া (কিন্ডারগার্টেন ও মাধ্যমিক স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় প্রধান (নবজাতক ও শিশু বিভাগ), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রফেসর ডা. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবুল খায়ের চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, মাহামুদ দাওয়াহ আল ইসলামিয়াহ বাংলাদেশ এর পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দীকী, প্রফেসর ড. মুহাম্মদ সাজেদুল আরিফীন এবং প্রফেসর ড. মুহাম্মদ মোস্তাগীর বিল্লাহসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি গ্রীন একাডেমিয়ার চেয়ারম্যান

প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। আলোচনায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে কলাফল, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মনোজ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/