1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৬৮৬
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

উগ্রবাদী হিন্দু্ত্বের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. আসিফ আজ রাতে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ক্রীড়া উপদেষ্টা আরও লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিবিকে) বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ডকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

সিলেটে আজ রাতে জরুরি এক সভায় বসেছিলেন বিসিবির নীতিনির্ধারকেরা। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেছেন, ‘আমরা কালই আইসিসিকে চিঠি লিখব নিরাপত্তার বিষয়ে জানতে চেয়ে। তাদের উত্তর জেনে পরের পদক্ষেপে যাব।’ আসিফ নজরুল তাঁর পোস্টে জানিয়েছেন, এবারের আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করবেন। তিনি লিখেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/