1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৫৯২
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ-২) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ার হাসানের সঙ্গে মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হাসান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মোঃ আনোয়ার হাসান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। জনগণের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমকে আরও সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।


এ সময় তিনি ফুলপুর-তারাকান্দা এলাকার উন্নয়ন পরিকল্পনা, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সমাধানের দিকগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করে বলেন, ফুলপুরের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মোঃ আনোয়ার হাসান বলেন, ফুলপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। তিনি জানান, এলাকার তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জনগণের এক পয়সার অপচয়ও বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/