1. admin@banglarrang.com : admin :
  2. info239@noreply0.com : warner47c307 :
  • রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এশীয় মিত্রদের ভুলে যায়নি যুক্তরাষ্ট্র: হেগসেথ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মোস্তফা স্পোর্টস একাডেমীর উদ্যোগে বিজয়ী দলকে ২৪ ইঞ্চি স্মার্ট টিভি উপহার মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি ‎ রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ফেড কাপ বসুন্ধরার, জিতলো ট্রেবল

আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত

বাংলার রঙ ডেস্ক / ৫৪৪
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজ পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানেরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি আরবিতে ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’। ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে পুণ্যময় এ রাতটি কাটিয়ে থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তাঁরা। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পবিত্র শবে বরাতকে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে আখ্যায়িত করে তিনি সবাইকে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করারও পরামর্শ দেন। এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত রাতে আমাদের এ নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’

পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল হবে। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের আনুষ্ঠানিকতা শেষ হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শবে বরাতের পরদিন ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/