1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ ময়মনসিংহের এসপির

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৬২৬
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

সানোয়ার ইসলাম মামুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার নির্দেশনাসহ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত এক এক প্রেস ব্রিফিং এ উপস্থিত জেলা পুলিশের সদস্যদের প্রতি এই নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এসময় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরও বলেন, “সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।” এ সময় তিনি প্রতিটি থানার প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আরও মনোযোগী ও সচেতন হওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পুলিশবাহীনীসহ সমগ্র বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
পুলিশ সুপার সাধারণ জনগণকে কোনো হয়রানি ছাড়াই দ্রুত প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশিং কার্যক্রম জোরদার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের প্রবণতার প্রতি সতর্কতাসহ নজর রাখার নির্দেশনা দেন।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা এবং থানা এলাকায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
উক্ত ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/