1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৯ সচিবের চুক্তি বাতিল, দপ্তর হারালেন ৩ সচিব

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৭২৯
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

৯ সচিবের চুক্তি বাতিল, দপ্তর হারালেন ৩ সচিব অন্তর্বর্তী সরকারের সময় সিনিয়র সচিব এবং সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জনের নিয়োগ বাতিল করেছে সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিনজন সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব প্রত্যাহারপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব প্রত্যাহার রেওয়াজ অনুযায়ী, কাউকে কোনো দপ্তরের দায়িত্বে না রাখা হলে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। অনেক ক্ষেত্রে ওএসডিকে নেতিবাচকভাবে দেখা হয় বলে কোনো কোনো কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়।

ওএসডি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলে তাঁর কোনো কাজ থাকে না। ইসির ১১২ কর্মকর্তাকে বদলিইসির ১১২ কর্মকর্তাকে বদলি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান, এম এ আকমল হোসেন আজাদ ও কাইয়ুম আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/