1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৩৩
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর এই শিলাবৃষ্টি শুরু হয়। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বুধবার (১৮ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা বলছেন, ‘এ ঝড়বৃষ্টির পরিমাণ হয়তো বেশি হবে না। আবার দীর্ঘ সময় ধরেও থাকবে না। দেশজুড়েই যে এমনটা ঘটবে তা নয়। দেশের বিভিন্ন স্থানে, বিচ্ছিন্নভাবে তা হতে পারে।’ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গোধূলি’ এমন এক সময় এই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা এসেছে, যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বা রোজার ঈদ দরজায় কড়া নাড়ছে। ঘরে ঘরে এখন এই ঈদ উদযাপনের প্রস্তুতি, অনেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। প্রাক্‌–মৌসুমি বায়ুর এই সময়ে সাময়িকভাবে ঝড়বৃষ্টি হয়। এটাই কালবৈশাখীর সময়। এসময় হঠাৎ কোনো এলাকায় সৃষ্টি হওয়া মেঘের কারণে এসব ঝড়বৃষ্টি হয়। তা দীর্ঘস্থায়ী হয় না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘ইতোমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এটা চলতে পারে। তবে, তা বিচ্ছিন্নভাবে হতে পারে। আসলে এ সময়ের এটাই বৈশিষ্ট্য। বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হয়। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ার ফলেই ঝড়বৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/