ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার ইসলাম মামুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে রোকনুজ্জামান সরকার রোকনের দায়িত্ব গ্রহণ ময়মনসিংহ নগরীর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি আশা প্রকাশ করেন, তাঁর দক্ষতা, সততা ও নেতৃত্বে সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং নগরীর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
সানোয়ার ইসলাম মামুন আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন আন্তরিকভাবে কাজ করবেন এবং ময়মনসিংহকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেন।