1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে ওসি শিবিরুলের ‘অ্যাকশনে’ কোণঠাসা অপরাধীরা, নগরবাসীর মনে স্বস্তি ​

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৩৫৮
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ময়মনসিংহ বিভাগীয় নগরীর রাজপথ থেকে গলিপথ এক সময় যেখানে চুরি আর ছিনতাই ছিল সাধারণ মানুষের নিত্যদিনের আতঙ্ক, সেখানে এখন বইছে স্বস্তির সুবাতাস, কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শিবিরুল ইসলাম যোগদানের পর থেকেই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার সাহসী নেতৃত্ব এবং সুনিপুণ কৌশলী পদক্ষেপে অপরাধীরা যেমন এলাকা ছাড়তে শুরু করেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে দীর্ঘদিনের হারানো নিরাপত্তা বোধ।

​দায়িত্ব গ্রহণের পরপরই (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নগরীর গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ হিসেবে পরিচিত গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, টাউন হল এবং রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের বিশেষ টহল ও সাদা পোশাকে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করেন, মূলত তার এই কঠোর অবস্থানের কারণেই গত কয়েক সপ্তাহে নগরীতে বড় ধরনের কোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বললেই চলে, চুরি-ছিনতাইয়ের মূলে থাকা কিশোর গ্যাং কালচার এবং মাদক সিন্ডিকেট নির্মূলে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন, একের পর এক ঝটিকা অভিযানে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনায় নগরীর অপরাধমূলক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছে।

​শুধু অপরাধ দমনই নয়, বরং সাধারণ মানুষের জন্য থানার দরজা সবসময় খোলা রেখে জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই কর্মকর্তা, জিডি বা অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সাথে তার আন্তরিক ব্যবহার এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখন শহরজুড়ে প্রশংসিত, সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, আগে সন্ধ্যার পর মূল্যবান সামগ্রী নিয়ে রাস্তায় বের হতে যে ভয় কাজ করত, এখন মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি সেই আতঙ্ক দূর করেছে।

​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “শান্তির শহর ময়মনসিংহকে কোনোভাবেই অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না, আমরা চাই প্রতিটি নাগরিক যেন দিন কিংবা রাত সব সময়ই নির্ভয়ে চলাচল করতে পারেন, পুলিশের এই বিশেষ অভিযান এবং কড়া নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে, জনগণের পূর্ণ সহযোগিতা থাকলে ময়মনসিংহকে একটি আদর্শ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/