1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ম‍্যাম মাহেরীন জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে : আসিফ আকবর

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৯০
বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব থেকে একচুল না সরা এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক।

মাহেরীর চৌধুরীকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, হেরে গেছেন মা মাহেরীর, জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম।

পোস্ট দিয়ে আসিফ আকবর লিখেছেন, ‘ ‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি।’ প্রয়াত শিক্ষিকা মাহেরীর চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম।’

‘জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে। অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।’

তার কথায়, ‘নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমান করে মা, বাবা, শিক্ষক এই তিন এ কোন পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হউক শক্তিতে। আকষ্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে। আমিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/