1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নান্দাইলে কিশোরীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ১৬৩
বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের মো. মামুন মিয়া (২৫), মো. মমিন উদ্দিন (২৩), মো. জাহাঙ্গীর আলম (২৪) ও মো. শাকিল মিয়া (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সূত্রে মামুন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস ছুটি হলে প্রেমিক মামুন মিয়া ও তার সহযোগীরা ওই কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে অটোরিকশা করে কৌশলে গাংগাইল ইউনিয়নের উন্দাইল এলাকায় কলা বাগানে নিয়ে যায়। সেখানে প্রেমিক মামুন ও তার সহযোগী মমিন এবং জাহাঙ্গীর আলম পালাক্রমে ধর্ষণ করে। এতে সহায়তা করে আরেক সহযোগী শাকিল মিয়া।

ধর্ষণের শিকার কিশোরী বলেন, ‘রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে মামুন ও তার সহযোগীরা আমাকে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আমি বাঁধা দিতে চাইলেও আমাকে মারধর করে।’

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘আমি খুবই গরিব মানুষ। মেয়েটা গার্মেন্টসে চাকুরি করে। আমার মেয়েটার এত বড় ক্ষতি এরা করছে আমি এর বিচার চাই। মামলা করতে গিয়ে দেখি আমাকে হুমকি দিচ্ছে আসামীরা।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/