1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৩৪৬
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাহেন্দ্রক্ষণে ময়মনসিংহের আমিন বাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সদর সাব-রেজিস্ট্রার অফিস আয়োজিত ‘সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

বুধবার (২৫ মার্চ) সকালে ১৬টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​সদর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান-এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ত্রিশাল সাবরেজিস্ট্রার ​ওমর ফারুক পলাশ,
​ ফুলপুর সাব-রেজিস্ট্রার শেখ নাসিমুল আরিফ,
​ তারাকান্দা সাব-রেজিস্ট্রার ​রহমত উল্লাহ লতিফ, সাবেক সদর সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন
।​ নকল নবীস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দলিল লেখক ও বিশিষ্ট সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার
​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শামীম আলম সরকার ও মো. ইকবাল হোসেন।
​টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খামেনী ফাইটার্স বনাম হাই ভোল্টেজ ফাইটার্স।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। টুর্নামেন্টের ১৬টি দল নক-আউট ভিত্তিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
​খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবে নিজের জাদুকরী কণ্ঠে দর্শকদের মাতিয়ে রাখেন শামীম আলম সরকার। তার সাবলীল ও প্রাণবন্ত বর্ণনা টুর্নামেন্টে ভিন্ন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/