1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলার রঙ ডেস্ক / ১৮০
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর শুরু হওয়া জ্বালানি-সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার ছুটির দিনে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেনাকাটার বিষয়টি চূড়ান্ত করা হয়। অর্থ মন্ত্রণালয় থেকে রাতে এক বিজ্ঞপ্তি জারি করে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। ইরান যুদ্ধের কারণে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানির দুটি জাহাজ আসতে বিলম্ব হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। এরপরই সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি কেনার এমন উদ্যোগ এল।

৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/