1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৫২
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জ্বালানি তেল (অকটেন) না পেয়ে রাজধানীর বিমানবন্দর এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাইকাররা। এ সময় মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তাঁরা। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কে মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন।

পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহযোগিতায় বাইকারদের বুঝিয়ে রাত ১১টার দিকে সরিয়ে দেওয়া হয়। তবে ফিলিং স্টেশনের সামনে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ বাইকাররা আজকের পত্রিকাকে জানান, তাঁরা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হটাৎ করে পাম্পের লোকজন সব বন্ধ করে চলে যান। একজন মোটরসাইকেলচালক বলেন, ‘আমরা তেলের জন্য অপেক্ষা করতে করতে সর্বশেষ রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি। কারণ তেল ছাড়া আমাদের এখন কোথাও যাওয়ার পথ নেই।’

মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের পাম্পে তেল শেষ হয়ে গেছে। পরে চলে গেছি। কারণ, শেষ হওয়ার পর ঝামেলা হবে, সেটা আমরা আগে থেকেই জানি। রাত সাড়ে ১০টার দিকে বাইকাররা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে।’ ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, তেল না পেয়ে মোটরসাইকেল চালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/