1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

‎আপ বাংলাদেশ-এর জামালপুর গণসংযোগ কর্মসূচী স্থগিত

জামালপুর জেলা প্রতিনিধি / ৪১১
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জাতীয় পর্যায়ে গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ‘আপ বাংলাদেশ’ সাময়িকভাবে ২৫ জুলাই ২০২৫ তারিখে নির্ধারিত জামালপুর জেলার গণসংযোগ কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে।
‎সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত এই কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচির নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
‎
‎সংগঠনের এক শীর্ষ নেতা বলেন, ‎“আপ বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ। আমরা প্রতিটি জেলার জনগণের পাশে থাকতে চাই। জামালপুর কর্মসূচী স্থগিত হলেও অচিরেই নতুন তারিখে আবারও এই জেলায় উপস্থিত হব।”
‎
‎এছাড়া সংগঠনটি আগামী ১ আগস্ট ২০২৫, ঢাকার শাহবাগে এক বৃহৎ গণসমাবেশের আয়োজন করেছে।
‎এই সমাবেশে ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে।
‎
‎আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে সর্বস্তরের সচেতন নাগরিক, তরুণ, ছাত্র ও শ্রমজীবী জনতাকে ঐক্যবদ্ধ ও সাহসিক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
‎
‎ সংগঠনের আহ্বান, “একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে—আপনিই হোন সাহসী কণ্ঠ, হয়ে উঠুন ইতিহাসের বদলকারী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/