1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাঁচাতে মানবঢাল তৈরি করছে ইরানিরা

বাংলার রঙ ডেস্ক / ১৬৩
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এসব স্থাপনায় হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাবরিজের একটি বিদ্যুৎকেন্দ্র ও দেজফুলের একটি সেতুর কাছে মানুষ হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করছে।

দেশটির বার্তা সংস্থা তাসনিম জানায়, সম্ভাব্য মার্কিন হামলার হুমকির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটির তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান জানিয়েছে। মন্ত্রী আলিরেজা রহিমি একে ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানি যুবকদের মানবশৃঙ্খল’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এটি দেশের অবকাঠামো রক্ষায় জনগণের ঐক্যের প্রতীক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান তার শর্ত পূরণ না করলে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

একটি জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, পাকিস্তান এখনো দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে, তবে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে তারা কোনো আলোচনা করবে না। একই সঙ্গে তারা সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে সৌদি আরবসহ পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যেতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/