1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

হরমুজ খুলে দিলেও পার হতে লাগবে আইআরজিসির অনুমতি—আরও যেসব শর্ত

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২৭৮
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিলেও সেখানে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসির নৌ কমান্ড স্পষ্ট করেছে, এই নৌপথ ব্যবহারের জন্য এখন থেকে ইরানি সামরিক বাহিনীর আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

আইআরজিসির শর্ত আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে জাহাজ চলাচলের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো— নির্দিষ্ট রুট: কেবল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট বা পথ দিয়ে যাতায়াত করতে পারবে। সামরিক জাহাজে নিষেধাজ্ঞা: এই প্রণালি দিয়ে যেকোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। অনুমতি বাধ্যতামূলক: আইআরজিসি নৌবাহিনীর সরাসরি অনুমতি ছাড়া কোনো জাহাজই নড়াচড়া করতে পারবে না। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, কেবল আইআরজিসি নৌবাহিনীর অনুমতি পেলেই জাহাজ চলবে। আইআরজিসি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, এই পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করে।

এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাঘচি জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/