1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বলিউডে সানিয়ার এক দশক

বাংলার রঙ ডেস্ক / ২২২
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে কাজ শুরু করেন। এ বছর ক্যারিয়ারের এক দশক পূর্ণ হচ্ছে তাঁর। এই ১০ বছরে সানিয়া প্রমাণ করতে পেরেছেন, বড় কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের ছত্রচ্ছায়া ছাড়াই শুধু অভিনয়দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সানিয়া জানান, এটি তাঁর কাছে অনেকটাই অবাস্তব মনে হয়। ২০১৬ থেকে ২০২৬—এই এক দশকের দীর্ঘ পথচলা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। অভিনেত্রী বলেন, ‘১০ বছর পার হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। দঙ্গলের সেই বাবিতা ফোগাট থেকে আজকের আমি—এই রূপান্তর আমার কাছে স্বপ্নের মতো।’

সানিয়া স্মৃতিচারণা করে জানান, ক্যারিয়ারের শুরুর দিকে মুম্বাইয়ে তিনি শুধু অডিশন দিয়ে বেড়াতেন। সুযোগ পেতেন সামান্যই। অনেক কটু কথা শুনতে হয়েছে। ব্যর্থতা সয়েছেন। তবে দমে যাননি। তিনি মনে করেন, একজন অভিনয়শিল্পীর জন্য কাজের প্রতি সততা সবচেয়ে জরুরি। তিনি এমন সব পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন, যাঁরা গ্ল্যামার নয়, বরং অভিনয়ের গভীরতাকে গুরুত্ব দেন। অভিষেকের পর সানিয়া নিজেকে শুধু কমার্শিয়াল সিনেমার গণ্ডিতে আটকে রাখেননি। বেছে নিয়েছেন এমন সব চরিত্র, যা তাঁর অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করেছে। ‘পটাখা’, ‘বাধাই হো’, ‘ফটোগ্রাফ’, ‘মিসেস’—প্রতিটি সিনেমায় অভিনয়ে মুগ্ধ করেছেন সানিয়া। রাজত্ব করেছেন ওটিটিতেও।

তাঁর অভিনীত ‘লুডো’, ‘পাগলায়েট’ কিংবা ‘কাঁঠাল’ প্রমাণ করে, তিনি একাই একটি সিনেমা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। সানিয়া মালহোত্রার সাফল্যের নেপথ্যে মূল ভূমিকা পালন করেছে তাঁর ‘স্ক্রিপ্ট সেন্স’। তিনি কেবল বড় বাজেটের পেছনে না ছুটে শক্তিশালী গল্পকে গুরুত্ব দিয়েছেন; যার কারণে ২০২৬ সালে দাঁড়িয়ে সানিয়া কেবল একজন সফল অভিনেত্রীই নন, বরং তরুণ অভিনয়শিল্পীদের জন্য এক বড় অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/