ময়মনসিংহে সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুকুলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মহানগর শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছ।
অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ময়মনসিংহ সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা দেবব্রত দাস দুকুলকে মারধর করা হয়। এ ঘটনায় ময়মনসিংহ শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী দেবব্রত দাস দুকুল দাবি করেন, দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় আজকে বেগুন বাড়ী মোড়ে চলন্ত সিএনজি আটক করে জোর পুর্বক চাঁদা দাবী করছিল শহিদুল ইসলাম ও আর দলবল।দুকুল এব্যাপারে জানার সাথে সাথেই ঘটানা স্থলে যায়।সাথে সাথেই দুকুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অন্যদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিরোধ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।