1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বাংলার রঙ ডেস্ক / ২২০
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিনেত্রীকে। ভেতর থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে আসতেই মেয়েকে দেখে এগিয়ে যান তিনি। মা-মেয়ের সেই দেখা হওয়ার মুহূর্তে আবেগ স্পষ্ট ছিল। আরাধ্যা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে, আর সেই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করতেও দেখা যায় ঐশ্বরিয়াকে।

এ সময় শুধু মেয়ের মুহূর্তই নয়, আরাধ্যা ও তার বন্ধুদের গ্রুপ ছবিও তুলে দেন ঐশ্বরিয়া। একেবারে সাধারণ অভিভাবকের মতো আচরণে তাকে বেশ স্বাভাবিকই লাগছিল। উপস্থিত অন্য অভিভাবকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে তার এই উচ্ছ্বাসই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ঐশ্বরিয়া। অনেকেই তাকে ‘সেরা মা’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, তারকা হয়েও এতটা সাধারণ থাকা সহজ নয়, আবার কেউ বলেছেন, মা হিসেবে তার এই যত্ন ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। আরাধ্যা মুম্বইয়ের মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম তার। প্রায় সময় বাবা অভিষেক বচ্চন ও মা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা যায় তাকে। মেয়েকে নিয়ে প্রায় সময় অভিষেক- ঐশ্বরিয়া ছবি প্রকাশ করেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/