1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ফেড কাপ বসুন্ধরার, জিতলো ট্রেবল

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১৬৬
বুধবার, ২০ মে, ২০২৬

ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ফেড কাপ বসুন্ধরার, জিতলো ট্রেবল দুই বার এগিয়ে গিয়েছিল মোহামেডান। দুবারই বসুন্ধরা কিংসকে সমতায় ফিরিয়েছেন। শেষপর্যন্ত হ্যাটট্রিক করে বসুন্ধরাকে ফেডারেশন কাপ জিতিয়েছেন ব্রাজিলের ডরিয়েল্টন গোমেজ। কিংস অ্যারেনায় মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমে ট্রেবল জিতল বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপ, এরপর বাংলাদেশ ফুটবল লিগ, আজ ফেডারেশন কাপ- এ নিয়ে দ্বিতীয়বার ট্রেবল জিতল তারা। এর আগে ২০২৩-২৪ মৌসুমে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতেছিল তারা। অনেক নাটকীয়তার পর বিকেলে মাঠে গড়ায় ফেডারেশন কাপের ফাইনাল। কিংস অ্যারেনায় শিরোপার জন্য স্বাগতিকদের সঙ্গে লড়ে মোহামেডান। প্রথমার্থে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে সাদা কালোরা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণে ছিল দুই দলই। তবে সেই ফায়দা আগে তুলে নেয় মোহামেডান। মাত্র ৪ মিনিটে ফ্রিকিক থেকে মোজাফফরভ শট করে সরাসরি গোল করলে উল্লাসে মেতে উঠে সাদা কালো গ্যালারি (১-০)। আরও দেখুন ভ্রমণ গাইড বাংলাদেশ সাংবাদিকতা কর্মশালা ভিডিও সংবাদ কভারেজ এরপর তিনি রোনালদোর মতো লাফিয়ে গোল উদযাপন করেন। মিনিট দুয়েক পর ডিফেন্ডার শাকিল আহাদ তপুর অবৈধভাবে বাধায় বক্সে পড়ে যান স্যামুয়েল। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কিংসের ব্রাজিলিয়ান স্টার ডরিয়েলটন গোমেজ (১-১)। ৩৫ মিনিটে সৌরভ দেওয়ান গোল করেন জাহিদ শান্তর ক্রসে বাড়িয়ে দেওয়া বলে (২-১)। তবে মোজাফফরভ পেনাল্টি মিস না করলে হয়তো মোহামেডানের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩-১ হতে পারত। ৫০ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুরপাল্লার এক শটে ব্যবধান দ্বিগুন করেন ডরিয়েলটন গোমেজ (২-২)। আরও দেখুন অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন আঞ্চলিক খবর পরিষেবা স্থানীয় ব্যবসা ডিরেক্টরি ৮০ মিনিটে ঘানার ডিফেন্ডার এলি কেকে’র নির্বুদ্ধিতার কারণে ডরিয়েলটনের বাড়নো বল গড়িয়ে গড়িয়ে জলে প্রবেশ করে। ইচ্ছে করলে শুয়ে পড়ে সেই বল রুখতে পারতেন কেকে (৩-২)। সেই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডরিয়েলটন গোজেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/