1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ১০

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ২০১
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ‌ প্রাণ গেল ৩ জনের আহত ‌ কমপক্ষে ১০ জন ‌। জানা গেছে ‌ আজ বৃহস্পতিবার ‌ সকাল দশটার দিকে ‌ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহন এবং একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে‌‌ এ দুর্ঘটনা ঘটে। ‌ এতে ‌ প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দুইজন, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। দুর্ঘটনার ব্যাপারে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে এখনো ‌ ঘটনাস্থল কে কেন্দ্র করে ‌ উৎসুক ‌ জনতার ভিড় রয়েছে ‌। তারা বলেন ‌ গুরুত্বপূর্ণ রাস্তায় ‌ এখানে কোন ‌‌ স্পিড বেকার ‌ না থাকার কারণে ‌ এ ধরনের দুর্ঘটনা ঘটছে ‌। তারা অবিলম্বে ‌ এখানে একটি স্পিড বেকার দেবার দাবি করেন ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/