1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

বাংলার রঙ ডেস্ক / ১১
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। বুধবার বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এ তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন হয়েছে, তার মাধ্যমেই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান সচিব।

তিনি বলেন, ‘আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছি। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন।’ বর্তমান সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান আবদুল খালেক। তিনি বলেন, ‘সরকার পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।’

সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে বলে মন্তব্য করে আবদুল খালেক বলেন, ‘সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে। সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক। তাঁদের মাধ্যমে আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে।’ জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ সচিব। তিনি বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/