1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২৯
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাফ সেমিফাইনালের মহারণে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিন মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার পজিশনে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার ওপরই ভরসা রেখেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। বদলি হিসেবে নেমে চার মিনিটের মধ্যে গোল করেছিলেন। গ্রুপপর্বের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একাদশে ছিলেন তিনি।

আজ আবার একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে নাম্বার নাইন পজিশনে খেলবেন ফর্টিজের জাপানি বংশোদ্ভুত সুকি ইতোফুসা। বাংলাদেশের প্রথম একাদশে আটজন প্রবাসী ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ডুলি। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের ধারা শুরু হয়েছিল। আজ সর্বোচ্চ আটজন খেললেও একাদশের বাইরে থাকছেন জামাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর আবারও ফাইনালে খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৫ আসরের ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর আর কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারেনি।

প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া বাংলাদেশ। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে চায় স্বাগতিকরা। প্রতিপক্ষ পাকিস্তানও এরই মধ্যে হুঙ্কার দিয়ে রেখেছে। দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাদের নৈপুণ্যে দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ মিলেছে।

বাংলাদেশ একাদশ :

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরি, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/