1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

পাঁচ গোলের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৩০
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ব্রাজিল-জাপান ম্যাচ ড্র হওয়া কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিক বলেও তো একটা কথা আছে। জাপান আজ করে দেখাল তেমন কিছুই। সিঙ্গাপুরের কালাং স্টেডিয়ামে আজ অতিরিক্ত সময়ে গোল দিয়ে ম্যাচ জিতে নিল জাপান। ব্রাজিল যেমন জিততে পারেনি, জেতেনি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও।

লা বোম্বোনেরায় বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। তবে বিকেলে সিঙ্গাপুরের কালাং স্টেডিয়ামে ব্রাজিল-জাপান ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান।মানচিত্র দেখুন ম্যাচের ১৫ মিনিটেই রিৎসু দোয়ানের পাস থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন তাকেফুসা কুবো। চার মিনিট পর শুতো নাকানোর পাসে ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য ম্যাচে ফেরে ব্রাজিল। ৩৩ মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে জাপান।

দ্বিতীয়ার্ধে ৩০ মিনিট পর বল জালে জড়ায় ব্রাজিল। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। তাঁর এই গোলে ২-২ সমতা হয়ে যায় ম্যাচে। তখন মনে হচ্ছিল, হার এড়াতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ব্রাজিল-জাপান ম্যাচ। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে বলেও যে একটা কথা আছে। যোগ করা সময়ের এক মিনিটে জাপানের স্ট্রাইকার তাকুহিরো সাকামোতো গোল করে ব্যবধান বাড়ান। সে সময়ে বাজে আচরণের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া। জাপানের বিপক্ষে ব্রাজিল আজ একের পর এক সুযোগ হারিয়েছে।

এনদ্রিক, জোনাথন জেসুস, আলিসন সান্তানারা একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কেউ হেডে গোল করতে পারেননি। কেউবা গোলবারে আঘাত করেছেন। জাপানেরও লক্ষ্যভ্রষ্ট হয়েছে কিছু। তবে অন্যান্য শটগুলো ঠিকই দারুণভাবে কাজে লাগিয়েছে তারা। সবশেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-জাপান। শেষ বত্রিশের সেই ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এই বিশ্বকাপে সেলেসাওদের পথচলা থেমে যায় শেষ ষোলোতেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/