1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

কুয়েটের নবাগত উপাচার্যের যোগদান

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ২০৪
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে বিকেল ৪টায় অধ্যাপক হেলালী কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন এবং বিভিন্ন দপ্তরের খোঁজখবর নেন। জানা গেছে, আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে গত ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনায় দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থা তৈরি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে অবশেষে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নবনিযুক্ত উপাচার্য মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ‘র যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন। অবসরের আগে তিনি বুয়েটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বও পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/