1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ১৫০
রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আন্দালনের সমন্বয়করা।

আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা। এ সময় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী জেলা সদস্য সচিব আলী হোসেন তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘এই পদযাত্রার মাধ্যমে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।’ নেতারা জানায়, ‘কর্মসূচি সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরে পদযাত্রা করে শহরের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হবে।’

এ সময় কেন্দ্রীয় নেতাদের ময়মনসিংহে আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।

উল্লেখ্য, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ‘সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে সাড়ে ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/