1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ ‌উৎসব পালিত

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৮৪২
সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফরিদপুরে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে গঙ্গাজল অর্পণ উৎসব। আজ সোমবার (সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত) ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

গঙ্গা জল অর্পণ কমিটি, ফরিদপুরের উদ্যোগে এ উৎসব ঘিরে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, কৈলাশ ধাম শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির এবং রথখোলার নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয়।

উৎসবের শুরুতে ভক্তবৃন্দ ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে, কুমার নদীতে স্নান সম্পন্ন করেন। এ সময় ধর্মীয় মন্ত্রোচ্চারণ ও পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

গঙ্গাজল অর্পণ উপলক্ষে এসব মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে বলে জানা গেছে। উৎসবকে ঘিরে শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/