1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

যুবদলের ওমর ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌আলোচনা সভা ও দোয়া

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৪৫৫
সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে ‌ যুবদলের ‌ সাবেক সহ-সভাপতি ‌ ও ছাত্রনেতা ‌ ওমর ফারুক এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ‌ ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে ‌ জেলা যুবদলের সভাপতি ‌ রাজিব হোসেন এর সভাপতিত্বে এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের ‌ আয়োজন করা হয়।
আলোচনা সভায় ‌এ সময় বক্তব্য রাখেন ‌মরহুম ‌ওমর ফারুক এর পিতা ‌ সালাম সিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ‌‌ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক ‌ দেলোয়ার হোসেন দিলা জেলা বিএনপির সদস্য ‌ রশিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহ-সভাপতি ‌কে এম জাফর ‌, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক ‌ সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ‌ ইলিয়াস হোসেন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ‌ আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোহাম্মদ সরন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের ‌ যুগ্ম সাধারণ সম্পাদক ‌ নাসির হোসেন। আলোচনা সভায় বক্তারা ‌ওমর ফারুকের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন, ওমর ‌ফারুক জিয়াউর রহমানের আদর্শে একজন পরীক্ষিত‌‌ খাঁটি ‌সৈনিক ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের বিপদের বন্ধু। তিনি সাধারন মানুষের সাথে মিশতেন তাদের সুখে দুখে পাশে থাকতেন। যে কারণে ‌সকল মানুষের সাথে তার সম্পর্ক ভালো ছিল ।
স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য। দলের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।

আজ ‌ ফরিদপুর যুবদলের অবস্থান তৈরি হয়েছে সেজন্য ওমর ফারুকের ‌ অনেক বেশি অবদান রয়েছে।
বক্তারা মরহুম ওমর ফারুক এর রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ওমর ফারুকের রুহের মাগফেরাত কামনা এবং ‌ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‌ সুস্থতা ‌ কামনা করে ‌ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ‌ জাতীয়তাবাদী ওলামা দলের ‌আহবায়ক মোঃ আকরামুজ্জামান। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/