1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আইপিএলের মাঝপথে হঠাৎ কেন দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান তারকা

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১১০
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিঠের স্ক্যান করতে অস্ট্রেলিয়া গেছেন কামিন্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্ক্যানটি পূর্বপরিকল্পিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তত্ত্বাবধানে সম্পন্ন হবে। গত ২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সকে ৬৫ রানে হারায় হায়দরাবাদ। সে ম্যাচের পর অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারত ছাড়েন কামিন্স। আইপিএল শুরুর আগেই কামিন্স জানিয়েছিলেন—টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না তিনি।

তবে শেষভাগে এবং প্লে-অফে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। গত ২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ। সে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে বোলিং করছিলেন কামিন্স। কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান। তারকা ক্রিকেটার খেলার উপযোগী হয়ে উঠার আগ পর্যন্ত নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। গত বছরের জুলাইয়ে প্রথমবার পিঠের চোটে পড়ার পর থেকে খুব কমই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে কামিন্সকে।

গত ডিসেম্বরের তৃতীয় অ্যাশেজ টেস্টই ছিল তাঁর একমাত্র ম্যাচ। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পরিকল্পনা থাকলেও সামান্য জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত ছিটকে যান তিনি। কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের বিদেশি পেস আক্রমণের দায়িত্ব পালন করছেন ইশান মালিঙ্গা ও ডেভিড পেইন। এবারের আইপিএলে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। টেবিলের ছয়ে অবস্থান করছে তারা। দুই ম্যাচে এক জয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাঞ্জাব কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/